প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৫
সিএনজি অটোরিক্সা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা জেলার বুড়িচং ও চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় গত দু’দিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি অটোরিক্সা ও ২১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।