গলাচিপায় স্টুডেন্ট কমিউনিটি
পুলিশিংয়ের সভা
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক সম্পর্কে সচেতন ও প্রতিরোধের লক্ষ্যে গলাচিপায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, মুখ্য আলোচক ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত। এতে বক্তব্য রাখেন শিক্ষক দীপক নারায়ণ ভুইয়া, কালিপদ দত্ত, নুরুল ইসলাম, শিউলি রানী ধর, স্টুডেন্ট কেবিনেট সদস্য পলাশ রায়, সুজন ইসলাম, মানসী সরকার প্রমুখ। বক্তারা বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক প্রতিরোধ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদক প্রতিরোধের জন্য হাত তুলে শপথ করে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২০১৭-১৮ অর্থবছরের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব পুলক দাশের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপল, সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সজীব রঞ্জন দাশ প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীবৃন্দের সঙ্গে পরিকল্পনা করে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, যে কোনো ব্যবসায়ী যদি কোনো বড় সমস্যায় পড়ে তাহলে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে আর্থিক অনুদান প্রদান করে।
ফুলবাড়ি প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ি প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় গুপ্তা ম্যানশনের নিচ তলায় অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ প্রতিনিধি প্রভাষক আজিজুল হক সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক বর্তমান প্রতিনিধি প্রভাষক রীতা গুপ্তা, দৈনিক দেশ মা’র প্রকাশক বিশিষ্ট শিল্পপতি রাজু কুমার গুপ্ত, দৈনিক পত্রালাপ ফুলবাড়ী ব্যুরো আনোয়ার সাদাত মণ্ডল, দৈনিক সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক আমার সময় প্রতিনিধি শহিদুল ইসলাম, সাপ্তাহিক আলোকিত সীমান্ত প্রতিনিধি মাহামুদুল হাসান রুবেল, দৈনিক আজকের দেশবার্তা প্রতিনিধি বিকাশ গুপ্ত প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ১৭ ফেব্রুয়ারি ফুলবাড়ি প্রেসক্লাবের ২০১৯-২০ বর্ষের দ্বি-বার্ষিক নির্বাচনের সিদ্ধান্ত হয়।
মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারী গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যায় জড়িত প্রকৃত আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়েছে। শনিবার মুক্তিযোদ্ধা সংসদ ঈশ্বরদী ইউনিট কমান্ডের পক্ষ হতে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপির অনুলিপি পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফকে প্রদান করা হয়। কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা চান্নার নেতৃত্বে এ সময় ফজলুর রহমান ফান্টু, আব্দুল খালেক, আব্দু হাই চৌধুরী মঞ্জু, শামসুল ইসলাম পান্না, মাহমুদুল হাসান বুলবুল, মিজানুর রহমান, মোশতাক আহমেদ, সেকেন্দার আলী, আনোয়ার হোনে রুমি প্রমুখ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় এমপি শরীফ, প্রকৃত খুনিদের চিহ্নিত করতে পুলিশের পাশাপাশি সকলকে তত্পর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঈশ্বরদীতে এটাই প্রথম মুক্তিযোদ্ধা হত্যার ঘটনা ঘটলো। স্বাধীনতা সংগ্রামে রূপপুরবাসীর গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। এই গ্রামেই রয়েছে সর্বাধিক সংখ্যক মুক্তিযোদ্ধা। আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য প্রশাসনকে আরো তত্পর হওয়ার জন্য তিনি এ সময় নির্দেশ প্রদান করেন।
নিয়ামতপুরে আ’ লীগের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
মান্দা (নওগাঁ) সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিয়ামতপুরে শনিবার সকাল ১০টার সময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহম্মেদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে গণসংযোগ করেছেন । এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে নিয়ামতপুর উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসেবে রূপান্তরিত করব। তার সঙ্গে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, হুমায়ন কবির, মাসুদ ও আবদুল্লাহ আল বাকীসহ উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
গৃহবধূ আঁখি বসুর হত্যাকারীদের ফাঁসি দাবি
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের গৃহবধূ আঁখি বসুর হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসি দাবিতে শনিবার সকালে মানববন্ধন করা হয়েছে। সর্বস্তরের জনগণের ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন আঁখির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার গড়ডাঙ্গা গ্রামের সাধারণ মানুষ। এ সময় বক্তব্য রাখেন আঁখির বাবা গোবিন্দ চন্দ্র বসু, মাশি অর্পনা বিশ্বাস, ভাই তন্ময় বিশ্বাস, তার বিদ্যালয় কেশবপুরের গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বিশ্বাস প্রমুখ।
