শান্তির বাণী পৌঁছে দিতে আউলিয়াদের পথে চলতে হবে —পীর সাহেব মশুরীখোলা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬

ইসলামের শান্তি ও সাম্যের অমিয় বাণী দিক ভ্রান্ত মানব জাতির কাছে পৌঁছে দিতেই আউলিয়ায়ে কেরামগণ অক্লান্ত পরিশ্রম করছেন। তার একটাই উদ্দেশ্য ছিল শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বির্নিমাণ করা। আজ আমরা সেই আদর্শ থেকে দূরে সরে আসায় সমাজে এই অবক্ষয় সৃষ্টি হয়েছে, মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেওয়ার পরেও তারা খতমে নবুয়াতকে অস্বীকার করার সাহস পায় একমাত্র আমাদের নীরব থাকার কারণে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাম্য, শান্তির পয়গাম পৌঁছে দিতে আউলিয়ায়ে কিরামের পথ অনুসরণের বিকল্প নেই। ঢাকার নারিন্দাস্থ ঐতিহাসিক মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ত্রয়োদশ শতাব্দি মহান মুজাদ্দিদ হযরত কেবলাহ্ শাহ্ আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি’র ১৪৯তম পবিত্র ওরস মাহফিলে সভাপতির বক্তব্যে বর্তমান গদ্দীনেশীন পীর সাহেব ও হযরত কেবলাহ্ শাহ আহসানুল্লাহ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী আল্লামা আলহাজ শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান মাদ্দা জিল্লুহুল আলী এসব কথা বলেন। মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা নিয়ামুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আল্লামা ড. এরশাদ আল বুখারী-ইসলামিক রিসার্স সেন্টার দিনাজপুর, শাহজাদা মাওলানা হাফেজ শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান এরফান, শাহজাদা হাফেজ বদরুদ্দোজা জোনায়েদ, দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা কাজী আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি