দৈনিক সময়ের আলোর অনলাইন উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

দৈনিক সময়ের আলোর অনলাইন আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনলাইন সংস্করণের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একুশে টিভির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রমজানুল হক নিহাদ, দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদউল্লাহ।-প্রেস বিজ্ঞপ্তি