নিপ্রো করপোরেশনের সভায় জাপানের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

নিপ্রো করপোরেশন, ওসাকা জাপান কর্তৃক ১৮২ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করলেন জেএমআই সিরিঞ্জেস ও মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের শেয়ারহোল্ডারগণ। জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের ৯ম বিশেষ সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ এই প্রস্তাবটি অনুমোদন করেন। সভায় নিপ্রো করপোরেশনের কাছে মোট ১৮২ দশমিক ১৫ কোটি টাকার শেয়ার নতুনভাবে ইস্যু করে বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। আইনানুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধি হবে।

সাধারণ সভায় জেএমআই সিরিঞ্জেস ও মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠান আমাদের কাছে সন্তানতুল্য। ভবিষ্যত্ প্রজন্মের জন্য আমরা কাজ করে যেতে চাই। নিপ্রো করপোরেশনের সাথে আমাদের দীর্ঘ ছয় বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি