সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২ মার্চ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা এবং পুনর্মিলনী-২০১৯ আগামী ২ মার্চ, শনিবার, নন্দন পার্ক, চন্দ্রা হাইওয়ে, সাভার ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক সকল এলামনাইকে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের তারিখ বৃদ্ধি করা হবে না এবং অনুষ্ঠানস্থলে নিবন্ধনের কোনো ব্যবস্থা থাকবে না।

নিবন্ধন বাবদ জনপ্রতি ১২০০/- টাকা এবং তা ৩ বছরের ঊর্ধ্বে সকলের জন্য প্রযোজ্য। নগদ অথবা বিকাশ [০১৬৩২৭৪১৮৩২ (পার্সোনাল), ০১৭৪০৮০৮৫১১ (মার্চেন্ট)] এর মাধ্যমে নিবন্ধন করা যাবে। দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপহার প্রদান, কৃতী এলামনাইদের সম্মাননা প্রদান, এলামনাইদের মেধাবী সন্তানদের সনদ ও ক্রেস্ট প্রদান, স্মৃতিচারণ, ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছে। অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ : ড. রবিউল ইসলাম ০১৬২৫২৯৫৪৮০, গোলাম রসুল সানি ০১৭১৭২০৫০৪৫, এবং মোঃ ওমর ফারুক এলিন ০১৫৫২৩০৪২৫৭। - প্রেস বিজ্ঞপ্তি