বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গতকাল শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় সেখানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াসহ সকল পর্যায়ের কর্মকর্তা, চিকিত্সকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন এবং রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়াসহ আগুন নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপাচার্য এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের জন্য যথাসম্ভব সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
