ঢাবিতে মশা নিধন হোক

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশার উত্পাত দিনে দিনে চরম মাত্রায় উপনীত হচ্ছে। দিন নেই রাত নেই মশা অবিরামভাবে কামড়িয়ে যাচ্ছে। ইতোমধ্যে মশার কামড়ে ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে। নভেম্বর ও ডিসেম্বর মাসেই আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো হয়ে থাকে। তাই সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু মশা অত্যাচারে তা পারা যাচ্ছে না। আবাসিক হলের ঝোপঝাড় পরিষ্কার না করা, ময়লা-আবর্জনা  ঠিকমতো অপসারণ না করা, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা  হলগুলোতে মশার প্রজননে ভূমিকা রাখছে। প্রথম দিকে নিয়মিত মশা নিধক সেপ্র করা হলেও এখন তাও করা হচ্ছে না। ঝোপঝাড়, নালা-নর্দমাগুলো পরিষ্কার করার জন্য বিশ্ববিদ্যালয় কিংবা হল প্রশাসনের কোনো উদ্যোগ নেই।  এ সমস্যা দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

শাহীন রহমান আরফিন

গণযোগাযোগও সাংবাদিকতা,

ঢাকা বিশ্ববিদ্যালয়