রাস্তার ওপরে পাথর, বালু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

বাংলাদেশে যত সড়ক আছে তার মধ্যে মানে, গুণে অন্যতম সুন্দর রাস্তা এশিয়ান হাইওয়ে। এ মহাসড়কের পঞ্চগড় থেকে বাংলাবান্ধা অংশে অনেক জায়গায় রাস্তার দুধারে অবৈধভাবে বালু এবং পাথরের স্তূপ করে রাখছে ব্যবসায়ীরা। রাস্তার ওপরেই চলে পাথর, বালু ওঠানামার কাজ। এতে করে পথচারীদের চলাচলে যেমন সমস্যা হচ্ছে তেমনি রাস্তায় পাথর বালি পড়ে থাকছে। রাস্তায় পড়ে থাকা পাথর-বালুর ওপর দিয়ে যানবাহন চলাচলের ফলে রাস্তা পিচ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে রাস্তার স্থায়িত্ব কমে যাচ্ছে। অপরদিকে রাস্তার সৌন্দর্যও নষ্ট হচ্ছে। রাস্তার ওপর পাথর-বালু উঠানামার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তার ওপরে পাথর-বালুর ব্যবসা বন্ধে ও রাস্তা রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. শহীদল্ল­াহ (পঞ্চগড় থেকে)

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়