তিনদিন পর আজ আবার ঢাকায় প্রিমিয়ার ফুটবল লিগ। বিকালে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং সন্ধ্যায় আবাহনী খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। শেখ রাসেল ও শেখ জামালের টপকে যাওয়ার লড়াই। পয়েন্ট টেবিলে শেখ রাসেলের ১৩ পয়েন্ট ৫ খেলায়। ৬ খেলায় শেখ জামালের ১০ পয়েন্ট। জিতলে শেখ জামাল রাসেল এবং সাইফ স্পোর্টিংয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। আর যদি শেখ জামাল হেরে যায় তাহলে অনেক দূর পিছিয়েই যাবে না, সেই সঙ্গে শেখ রাসেল ১৬ পয়েন্ট পেয়ে অনেক দূর এগিয়ে যাবে।
কঠিন ঝামেলায় রয়েছে শেখ জামাল। তবে শেখ জামালের জন্য ভালো খবর হচ্ছে এই দলটি শেষ দুটি ম্যাচ জিতে জয়ের ট্র্যাকে উঠেছে। লিগের প্রথম খেলায় বসুন্ধরা এবং দ্বিতীয় খেলায় মুক্তিযোদ্ধার কাছে হার। শেখ জামালের কোচ খেলোয়াড়দের হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম, রহমতগঞ্জের সঙ্গে ড্র এবং পঞ্চম রাউন্ডে আরামবাগকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয় শেখ জামাল।
গত রাউন্ডে ব্রাদার্সকে হারিয়ে নতুন করে সাহস সঞ্চয় করে। আজ শেখ রাসেলকে হারিয়ে টানা জয়ে থাকার ছক এঁকেছে শেখ জামাল। তবে আজ শেখ রাসেল জিতলে অন্তত কিছুক্ষণের জন্য হলেও সবার উপরে থাকবে। সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী খেলবে ব্রাদার্সের বিপক্ষে। ৬ খেলয় ১৫ পয়েন্ট আবাহনীর। আর মোহামেডানকে হারিয়ে একমাত্র জয় পাওয়া ব্রাদর্সের ৩ পয়েন্ট। ব্রাদার্সকে পচা শামুক মনে করছে আবাহনী। তাই খুব সাবধান আবাহনী।
আজকের খেলা
শেখ জামাল ও শেখ রাসেল। আবাহনী ও ব্রাদার্স। ৩টা ৩০ এবং ৬টা ৩০, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
