বসুন্ধরা কিংসে কাজ করছেন স্প্যানিশ ফুটবল কোচ অস্কার ব্রুজেন। তারই ঘনিষ্ট স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার কর্মকর্তা অ্যান্থনিও চাচাহজা, যিনি ভারতের দায়িত্ব পালন করছেন। সেখানেই থাকছেন। এই কর্তা ঢাকায় এসেছেন আজ বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গেও দেখা করার কথা রয়েছে। জানা গেছে অ্যান্থনিও বসুন্ধরা কিংসের একাডেমীতে কোনোভাবে সহযোগিতা করতে পারেন কিনা সেটা বিবেচনা করবেন।
