‘রাত্রির যাত্রী’র প্রচারণায় একাই লড়ছেন পরিচালক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

গত শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমা ‘রাত্রির যাত্রী’। ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ছবির প্রচারণায় একাই লড়ছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। বিভিন্ন হলে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবির প্রচারণা চালাচ্ছেন তিনি। এ বিষয়ে তিনি অভিমানী স্ট্যাটাসও দেন ফেসবুকে। ছবি মুক্তির আগে অনেকেই প্রচারণায় থাকার কথা থাকলেও মুক্তির পর কাউকেই পাশে পাচ্ছেন না হাবিব। ফেসবুকে তিনি লেখেন, ‘পরিচালক সমিতির নির্বাচনে বন্ধুরা কথা বলেছেন। এখন রাত্রির যাত্রী সারাদেশে চলছে, কারো শেয়ার পোস্ট নেই কয়েকজন ছাড়া।’ রাত্রির যাত্রীতে মৌসুমী ও আনিসুর রহমান মিলন ছাড়া আরো অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, অরুণা বিশ্বাস, শহীদুল আলম সাচ্চু, সম্রাট, সালাউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শিমুল খান, রেবেকা রউফ, সোনিয়া হোসেন, আশরাফ কবির প্রমুখ।