খাগড়াছড়িতে পাহাড়াঞ্চলে দেশীয় সবজি উত্পাদনের কলাকৌশল শীর্ষক কৃষক কর্মশালা ও স্থানীয় সবজি মেলা রবিবার পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রশীদ আহম্মেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক শেখ মোঃ বখতিয়ার, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যান তথ্য গবেষণা কেন্দ্র, সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজমতউল্লাহ ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী রহমান আইভি এবং খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রিয়াজুর রহমান।
খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে আয়োজিত কর্মশালায় ৪০ জন স্থানীয় কৃষক অংশগ্রহণে পাহাড়ে চাষাবাদের উপযোগী সবজি ও বীজ পরিচিতি, চাষাবাদের পদ্ধতি, বীজ সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা উদ্বোধনের পর কৃষি গবেষণা প্রাঙ্গণে স্থানীয় সবজি মেলা উদ্বোধন করা হয়। মেলায় জেলার আটটি উপজেলা হতে আসা কৃষকদের উত্পাদিত স্থানীয় বিভিন্ন জাতের সবজি ও বীজ প্রদর্শনী দেয়া হয়।
