নগরীর পাহাড়তলী থানা এলাকায় বাসা থেকে গলা কেটে হত্যা করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে পাহাড়তলী আবদুল আলী নগর এলাকায় একটি সেমিপাকা বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পাহাড়তলী থানার উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়া বলেন, হত্যাকাণ্ডের শিকার ঐ যুবক গত দু’দিন আগে বাসাটি ভাড়া নেয়। তারা স্বামী-স্ত্রী থাকবেন বলে বাসাটি ভাড়া নেয়। বাড়ির মালিককে তারা আর কোনো পরিচয় বলেনি। গতকাল ভোরে এক নারীকে নিয়ে বাসায় উঠে ঐ যুবক। বিকেল ৩টার দিকে বাসার আশপাশের লোকদের কাছে হত্যাকাণ্ডের খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর স্ত্রী পরিচয়কারী ঐ নারী পালিয়ে গেছে।
