শোক সংবাদ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

আলহাজ্ব মো. আলিমুজ্জামান

পশ্চিম আগারগাঁও নিবাসী আলহাজ্ব মো. আলিমুজ্জামান (৮০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)।  তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে যান। আগামী ৬ মার্চ নিজ গ্রামের বাড়ি পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে তার কুলখানি অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এম.এ.কে তালুকদার

ঝালকাঠি জেলার চাঁদকাঠির এম.এ.কে তালুকদার (৮০) গত বুধবার আমেরিকার নিউজার্সিতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি অবসর প্রাপ্ত অতিরিক্ত পররাষ্ট্র সচিব ছিলেন। তাঁর অসিয়ত অনুযায়ী তাকে তার ছেলে মেয়ের কাছে নিউজার্সিতে দাফন করা হয়।