মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

আলতাফ হোসেন গোলন্দাজ

ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবুলের পিতা, গফরগাঁও থেকে ৩ বার নির্বাচিত আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি ইহলোক ত্যাগ করেন।

তসলিমা সুলতানা

ঢাকাস্থ শাজাহানপুরের ৯২৭/শহীদবাগ নিবাসী বিশিষ্ট সমাজকর্মী তসলিমা সুলতানার আজ ১৭ ফেব্রুয়ারি প্রথম মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন কিডনি রোগে ভোগে গত বছর এই দিনে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তসলিমা সুলতানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার শহীদবাগের বাসায় আজ বাদ আছর দোয়া মাহিফল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। মরহুমার স্বামী খন্দকার আমিরুল ইসলাম কাজল আত্মীয়-স্বজন ও গুনগ্রাহীদের উপস্থিতি কামনা করেছেন।