‘টেগোর অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে দিল্লিতে সন্জীদা খাতুন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

ইত্তেফাক রিপোর্ট

‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি’ সম্মাননা গ্রহণ করার আমন্ত্রণে গতকাল শনিবার নয়া দিল্লিতে পৌঁছেছেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন। তারসঙ্গে ছায়ানটের একটি প্রতিনিধি দল গেছে। পাঁচ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন সন্?জীদা খাতুন। আগামীকাল সোমবার বেলা এগারটায় দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে ছায়ানটের প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সংস্কৃতি অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের আন্তর্জাতিক সম্মাননার জন্য নির্বাচিত হয় ছায়ানট। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি আবুল হাসনাত, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল এবং সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।