আজ জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

ইত্তেফাক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি আহূত গণশুনানি কীভাবে সফল করা যাবে সে বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটি। আজ বিকাল ৪টায় গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, আব্দুল মঈন খান, আ স ম আব্দুর রহমান, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাহেদ উর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন।

স্টিয়ারিং কমিটির মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে রয়েছেন।