ইত্তেফাক ডেস্ক
পাকিস্তান যদি জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-আদলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রেভ্যুলেশনারি গার্ড করপস’র প্রধান আলী জাফারি গতকাল শনিবার এই হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, তেহরান পদক্ষেপ নেওয়ার আগেই পাকিস্তানকে ব্যবস্থা নিতে হবে। এর আগে তিনি পাকিস্তানকে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বললেও গতকাল রীতিমতো হুমকি দেন। তিনি হামলার জন্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও দায়ী করেন। গত বুধবার জয়শ-ই-আদল’র সদস্যদের আত্মঘাতী হামলায় প্রভাবশালী রেভ্যুলেশনারি গার্ডের ২৭ সদস্য নিহত হয়। - আল জাজিরা
