পাকিস্তানে সৌদি যুবরাজের সফর একদিন পিছিয়েছে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২২

 

ইত্তেফাক ডেস্ক

পাকিস্তানে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফর একদিন পিছিয়েছে। গতকাল শনিবার ব্যবসায়ী প্রতিনিধি দলসহ যুবরাজের পাকিস্তানে আসার কথা ছিল। কিন্তু তিনি আজ রবিবার ইসলামাবাদ পৌছাবেন বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। তবে কর্মসূচি অপরিবর্তিত থাকবে। সফর পেছানোর কারণ জানায়নি পাকিস্তান। এছাড়া যুবরাজ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সফর স্থগিত করেছেন। পাকিস্তানের পর ভারত সফরের কথা যুবরাজের। - হিন্দুস্তান টাইমস