সিলেটে লিডিং ইউনিভার্সিটিতে কমিউনিকেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪২

সিলেট অফিস

সিলেট লিডিং ইউনিভার্সিটিতে ‘মাস্টারিং ইফেক্টিভ কমিউনিকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে দক্ষিণ সুরমার রাগীবনগরন্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বেইসড ট্রেইনিং অর্গানাইজেশন ‘লিড’ এর প্রেসিডেন্ট ও ট্রেইনার আশফাক এম জামান এবং ‘লিড’ এর প্রতিষ্ঠাতা ও সিইও ইয়াহিয়া আমিন।

ইংরেজি বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান।

শিক্ষা ও কর্মজীবনে সাফল্য আনতে কার্যকর যোগাযোগ, কর্মদক্ষতা এবং নেতৃত্বের যোগ্যতার প্রয়োজন উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, যোগাযোগে সক্রিয় এবং নিয়মিত অনুশীলন শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনে। এতে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংগ্রহণ করেন।