বারইয়ারহাটে ট্রাফিকের পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪২

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই উপজেলার বারইয়ারহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক কনস্টেবল মোঃ আমিন মারা গেছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে বারইয়ারহাট ট্রাফিক মোড় এলাকায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় তিনি মারা যান। তার বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়।

মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ নিহত

এদিকে, মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, মাধবখালী গ্রামের মোঃ মামুন হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল চালক গতকাল রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়, মাধবখালী গ্রামের মোঃ মামুন হাওলাদার রহমগঞ্জ নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত মামুন হাওলাদার মাধবখালী গ্রামের নয়া মিয়ার ছেলে।