যেভাবে পিসি র্যামের কার্যকারিতা যাচাই করবেন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

 

ডেক্সটপ কিংবা ল্যাপটপে ব্যবহূত উপকরণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলো র্যাম। প্রসেসর ও র্যামের সমন্বয়ে একটি কম্পিউটারের কার্যক্ষমতা ফলপ্রসু হয়। অনেকেই জানেন না যে, তার কম্পিউটারে র্যামের কার্যকারিতা কী রকম। পিসির র্যামের (RAM) কার্যকারিতা জানতে উইন্ডোজ পিসির Start Menu তে গিয়ে লিখুন mdsched.exe এবং এন্টার দিন। এরপর পপ-আপ উইন্ডো আসবে। সেখানে প্রথম অপশনে ক্লিক করলে পিসি রিস্টার্ট হয়ে জানাবে র্যামের অবস্থা। দ্বিতীয় অপশন গ্রহণ করলে পিসি পরেরবার রিবুট হলে তখন র্যাম টেস্টের রিপোর্ট জানাবে।