রাউজানে ইউনিফর্ম ও শিক্ষা সামগ্রী বিতরণ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:রাউজান উপজেলার পৌর এলাকার নন্দীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম (স্কুল পোশাক) ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে গত শনিবার সকালে বিদ্যালয়ের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সামীমুল ইসলাম চৌধুরী সামু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মুহুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মৌলানা মুহাম্মদ ইয়াছিন হায়দারী, শিবু প্রসাদ দাশ, অরুণ দাশ,  বাসু দাশ, মোহাম্মদ ইদ্রিস, সোমা বিশ্বাস, মিতা চৌধুরী প্রমুখ। সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ হতে বিনামূল্যে ৪০ জন ছাত্রীকে স্কুল পোশাক, ৫০ জন ছাত্রীকে পঞ্চাশ দিস্তা খাতা ও ৫০টি কলম প্রদান করা হয়। বিদ্যালয়ে ঝড়েপড়া শিক্ষার্থী রোধ, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও মান বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সামীমুল ইসলাম চৌধুরী সামু      —ইত্তেফাক