আলাউদ্দীন আলীর অবস্থার উন্নতি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮

 

বরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও বাদ্যযন্ত্রশিল্পী আলাউদ্দীন আলীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সা শেষে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিত্সকরা।

আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা মিমি বলেন, ‘চিকিত্সকরা আজ আশাব্যঞ্জক রিপোর্ট দিয়েছেন। আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন তিনি।’