৫ হাজার পানির জার ধ্বংস

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

৩ প্রতিষ্ঠানের উত্পাদন বন্ধ করেছে বিএসটিআই

বিএসটিআই’র লাইসেন্স ব্যতিরেকে ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বিতরণ করায় সোয়ারিঘাট, কিল্লার মোড় বাজার ও নাজিরা বাজারে নামবিহীন ৩টি প্রতিষ্ঠানের পানির লাইন বিচ্ছিন্নসহ পানির উত্পাদন বন্ধ করে দিয়েছে কর্মকর্তারা। এছাড়াও একই এলাকায় মোট ২৫টি হোটেল, রেস্তোরাঁ ও টি স্টলে অভিযান পরিচালনা করে ৫ হাজার ১৩০টি নোংরা ও ননফুড গ্রেড জার ধ্বংস করা হয়। এ সময় বিএসটিআই’র ২ জন সহকারী পরিচালক ও ৭ জন ফিল্ড অফিসার এ অভিযানে অংশ নেন। — প্রেস বিজ্ঞপ্তি