নাটোর প্রতিনিধি
নাটোরে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী কর্তৃক মনোনীত সম্মেলিত আইনজীবী সমর্থিত পরিষদ বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছে। রবিবার দুপুরে আইনজীবী সমিতির হল রুমে নির্বাচন কমিশনের এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার মো:আসাদুল ইসলাম জানান, নির্বাচনে একটি প্যানেল সম্মিলিত আইনজীবী সমর্থিত পরিষদ অংশ নেয়। আর কোনো প্যানেল না থাকায় সম্মেলিত আইনজীবী সমর্থিত পরিষদকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার, জুনিয়র সহ-সভাপতি এসএম নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাজু, কোষাধ্যক্ষ আব্বাছ আলী, পাঠাগার সম্পাদক বিপ্লব কুমার রাম, নিরীক্ষণ সম্পাদক মুনজুরুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাধন কুমার দাস, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম শান্ত, মহিলা সম্পাদিকা আরজুমন্দ বানু পুষ্প।
