ইরানের সালেহ কাশেফির হাতে সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭

ইউল্যাব ইয়াং অ্যাওয়ার্ডে ‘হ্যান্ডস্ফ্রি’

 

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উত্সবের পঞ্চম আসরে সেরা পুরস্কার জিতে নিলো ইরানের সালেহ কাশেফি নির্মিত ‘এ পেয়ার হর্নস অন এ ফিমেল হোমো সেপিয়েন্স’। এছাড়া ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতে নেয় সুইডেনের লুকাস ডার্নেলিয়াস নির্মিত ‘হ্যান্ডস্ফ্রি’। গত শনিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে  এ পুরস্কার ঘোষণা করা হয়। সালেহ কাশেফি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন। তার নির্মিত ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূলত ইরানি নারীদের সমাজে অবস্থান এবং বৈষম্যকে তুলে ধরেছে। ওয়ান মিনিট ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় সুইডেনের লুকাস ডার্নেলিয়াস নির্মিত ‘হ্যান্ডস্ফ্রি’।  —প্রেস বিজ্ঞপ্তি