বিনামূল্যে নাক-কান-গলার চিকিত্সা শুরু আদ্-দ্বীন হাসপাতালে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭

বিনামূল্যে নাক-কান-গলার চিকিত্সা সেবা দিচ্ছে আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল। শনিবার রাজধানীর পোস্তগোলায় শতাধিক রোগীর চিকিত্সার মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। এ সময় আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দীন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের মেডিক্যাল এডুকেশন এন্ড রেগুলেটরি এ্যাফেয়ার্স আনোয়ার হোসেন মুন্সী, আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আফিকুর রহমান, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবু উবায়েদ মহসিন, আদ্-দ্বীন হাসপাতালসমূহের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি