পিইসি পরীক্ষায় তিতাসে প্রথম দিনে অনুপস্থিত ২১০ শিক্ষার্থী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৭

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ৪শ’ ১১ জন খুদে শিক্ষার্থী। এদের মধ্যে প্রথম দিন রবিবার ইংরেজি বিষয়ে অনুপস্থিত ছিল ২শ’ ১০ পরীক্ষার্থী। যার মধ্যে ১শ’ ৩৪জন ছাত্র ও ৭৬ জন ছাত্রী। 

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৬টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩ হাজার ৯শ’ ৩৭ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৪শ’ ৭৪ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে বৈদ্যারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৪ জনের মধ্যে ১৩জন, জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৯৫ জনের মধ্যে ১৮জন, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯২জনের মধ্যে ২জন, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৪জনের মধ্যে ১৫জন, কালাইগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২০জনের মধ্যে ২০জন, কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৭জনের মধ্যে ৩জন, বন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২৭জনের মধ্যে ৬জন, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১৬জনের মধ্যে ২৪জন, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৮জনের মধ্যে ১১জন, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪০জনের মধ্যে ১২জন, নারান্দিয়া (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ’ জনের মধ্যে ১৬জন, জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩১জনের মধ্যে ১২জন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৪জনের মধ্যে ৯জন, মজিদপুর (পূর্ব) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০৬জনের মধ্যে ২৩জন, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬৮জনের মধ্যে ৮জন এবং লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩৯জনের মধ্যে ১৮জন অনুপস্থিত ছিল।