তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে বাসদের মানববন্ধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৪

রংপুর অফিস

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শনিবার মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখা। জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)-র রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, রোকনুজ্জামান রোকন, আবু রায়হান বকসি প্রমুখ।

বক্তারা বলেন, উত্তরবঙ্গের জীবনরেখা এই তিস্তা নদীকে কেন্দ্র করে এই অঞ্চলের ভূপ্রকৃতি, জীববৈচিত্র্য কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। হাজার হাজার জেলে পরিবার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। নদীতে সারা বছর মানুষ নৌকায় যাতায়াত করতে পারত যখন শুষ্ক মৌসুমেও নদীতে ১৪০০ কিউসেক পানি থাকত। দীর্ঘদিন ধরে আন্দোলন করেও তিস্তার পানির ন্যায্য হিস্যা পাইনি। তিস্তাতে পানি না থাকায় উত্তরাঞ্চলের প্রাণ প্রকৃতি এবং কৃষি আজ অত্যন্ত ঝুঁকির মুখে। এই অঞ্চলকে বাঁচাতে সাধারণ মানুষের উদ্যোগে শক্তিশালী আন্দোলনের মাধ্যমে তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।