বেনাপোলে ১৪টি সোনার বারসহ পাচারকারী আটক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৭

বেনাপোল (যশোর) সংবাদদাতা

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে গত শনিবার রাতে ১৪টি সোনার বারসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। আটক সোনা পাচারকারী দিলীপ হালদার ৩৫ বেনাপোলের পুটখালী গ্রামের খুদিরাম হালদারের ছেলে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরামউল্লাহ্ সরকার জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে  অভিযান চালিয়ে দিলীপ হালদারকে আটক করে। পরে তার কাছ থেকে ১৪টি সোনার বারসহ তাকে আটক করে। আটক সোনার মূল্য ৮৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  এ ঘটনায় একটি মামলা হয়েছে  বেনাপোল পোর্ট থানায়।