নেত্রকোনা প্রতিনিধি
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নেত্রকোনায় সম্ভাব্য প্রার্থী নির্মিত সড়কের উপর নির্বাচনী গেট অপসারণ করা হয়েছে। পাশাপাশি সব ধরনের নির্বাচনী পোস্টার-ব্যানারও অপসারণ করা হয়েছে। প্রার্থীরা কেউ কেউ নিজ উদ্যোগে যেমন করেছেন তেমনি পৌরসভার সুইপাররাও পরিচ্ছন্নতার কাজটি করেছে।
রবিবার শহর ও শহরের বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায়, যে সমস্ত স্থানে গেট ছিল, সেখানে কোনো গেট নেই। গাছে বা বিদ্যুতের খুঁটির উপর যে সমস্ত পোস্টার ছিল তাও খুলে ফেলা হয়েছে। শহর মোটামুটি পরিষ্কার-পরিচ্ছন্ন। বিভিন্ন উপজেলায় গিয়ে দেখা যায়, সেখানেও গেট নেই, তবে দু’একটি স্থানে হাতেগোনা দু’একটা পোস্টার রয়েছে। তবে নেত্রকোনার বিভিন্ন রেল স্টেশনে পোস্টার ছিল বেশি, সেগুলোও অপসারণ করা হয়েছে।
