অপহূত স্কুলছাত্রী দুই মাসেও উদ্ধার হয়নি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতীতে অপহূত এক স্কুলছাত্রী অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি। সে বাসাইল উপজেলার পূর্বপাড়ার অমূল্য দাসের মেয়ে। গত ১৯ ডিসেম্বর কালিহাতীর নগরবাড়ীতে মামাবাড়ি বেড়াতে এসে সে অপহূত হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা করা হয়েছে।

মেয়েটির বাবা জানান, অপহূত দীপা দাস বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। একই গ্রামের আবুল ব্যাপারীর ছেলে রুবেল মিয়া তাকে দীর্ঘদিন যাবত্ কু-প্রস্তাব ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফা সালিসও করেছেন।

কালিহাতী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি। অভিযান অব্যাহত রয়েছে।