ডা. সঞ্চিতা বর্মন
বর্তমানের লাইফস্টাইল ডিজিজের মধ্যে ইনফার্টিলিটি বা সন্তানহীনতা হলো অন্যতম। এই সমস্যা প্রায়ই কম বয়সী নারী-পুরুষের মধ্যেই দেখা যাচ্ছে। একটি গবেষণায় দেখা গেছে, নারীদের খাদ্য গ্রহণ করার অভ্যাস তার প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলে। গবেষকরা জানান, বাচ্চা নেওয়ার বয়সে প্রতিনিয়ত ফাস্টফুড খেলে অনুর্বরতার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। পাশাপাশি ফলমূল না খেলে এই ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। তাই গর্ভধারণের সময় সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত পরিমাণ এ্যান্টি-অক্সিডেন্ট যুক্ত খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত পরিমাণ ঘুম খুব জরুরি। পাশাপাশি ধূমপান, মদ্যপান, স্থ্থূলতা, ফাস্টফুড খাওয়া নারী-পুরুষ উভয়েরই প্রজনন ক্ষমতা হ্রাস করার জন্য দায়ী।
লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
