কয়রা (খুলনা) সংবাদদাতা
কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের দিনমজুর আব্দুল গাজীর (৩৩) দুটি কিডনি একেবারেই নষ্ট হয়ে গেছে। বর্তমানে অর্থাভাবে তার চিকিত্সা সেবা মিলছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুল গাজীর নিজের জমি নেই। তবুও সহায় সম্বল বিক্রি করে এবং এলাকাবাসীর সহযোগিতায় তার চিকিত্সা সেবা চলে আসছিল। বর্তমানে তার চিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছে আব্দুল গাজীর পরিবার। সহায়তা পাঠানোর ঠিকানা: বিকাশ নং-০১৯১৬৫২৭৯৭৬।
