ইত্তেফাক ডেস্ক
পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদি আরব। গতকাল রবিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরে এই চুক্তি হয়। সৌদি আরবের আল আরাবিয়া টিভি এই তথ্য জানিয়েছে। এর আগে দুই দিনের সফরে পাকিস্তানে পৌছান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল রবিবার রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে যুবরাজকে লাল গালিচা সংবর্ধন দেওয়া হয়। তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই প্রথম যুবরাজ বিন সালমান পাকিস্তান সফরে এলেন। -রয়টার্স
