মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এনআরবি কমার্শিয়াল ব্যাংক আগ্রাবাদ শাখায় দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এস এম রবিউল হাসান। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা এ সময় উপস্থিত ছিলেন
০০০০
সমপ্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং সারাহ্ রিসোর্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ কামরুজ্জামান এবং সারাহ্ রিসোর্ট এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ডিং) আহমেদ রাকিব চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ব্যাংকের কর্মকর্তা ও কার্ডধারীরা এ রিসোর্টে বিভিন্ন সুবিধা পাবেন
