মতলবে আগুনে পুড়লো ৫টি দোকান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৬

মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া চৌরাস্তা বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদুৎতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছায়। দুই ঘন্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ ’৬৯-এ পুলিশের গুলিতে নিহত চার শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদানের কথা জানান।

ইত্তেফাক/নূহু