সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ মাদক ব্যবসায়ীসহ ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩শ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১৬ জন, আশাশুনি থানা থেকে ১৪ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ গৃহবধূর ধর্ষকদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু
