গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী ভোলার বাজার এলাকায় মমতাজ বেগম নামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক ইদুলসহ বাকি ধর্ষকদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার ভোলার বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
আরও পড়ুনঃ কুমিল্লায় স্কুলছাত্রকে অপহরণ, মুক্তিপণ না পাওয়ায় হত্যা
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খোলাহাটী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, স্থানীয় এলাকাবাসী মাছুম হক্কানী, সোহেল রানা, আতাউর রহমান প্রমুখ।
ইত্তেফাক/নূহু
