পিচঢালা পথ ভিজে হয় শ্লথ ভিজে যায় গাছ চশমার কাচ। ভেজে লতা-পাতা লাল-নীল ছাতা বইমেলা ভিজে হয়ে যায় কী যে! কচি কচি ঘাস ইশকুল বাস লোক ছোট-বড় ভিজে জড়সড়। শীত শীত লাগে শিহরণ জাগে মেরে গুটিসুটি রোদ নিল ছুটি।