১৯ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ৭ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ এবং ১৪ জমাদিউস সানি ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ১ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। মন ভালো থাকবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। ভাগ্যোন্নয়নের চেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগতে পারে। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
