পাকিস্তানি অনেক সঙ্গীতশিল্পী ও অভিনেতা বলিউডে এসেই তাদের ক্যারিয়ারে গড়েছেন। নিজেদের ক্যারিয়ারে সফলতার সাথে বলিউড মাতিয়েছেন এবং এখনো মাতাচ্ছেন। শুরুর দিকে এ নিয়ে তেমন কোনো সমস্যার কথা জানা না গেলেও মাঝে কয়েকবার পাকিস্তানি শিল্পীদের নিয়ে ভারতের সমস্যার কথা গণমাধ্যমে উঠে এসেছে। পাকিস্তানি কোনো শিল্পীর সাথে কাজ করবেন না বলিউড। তবে এই অবস্থা এক সময় শিথিল হয়ে যায়। তবে সম্প্রতি পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে আবারো ক্ষেপেছে ভারতবাসী। সন্ত্রাসবাদী হামলার পরেই পাকিস্তানের শিল্পীদেরও বয়কট করতে চেয়েছিলেন অনেক ভারতীয় শিল্পী। এবার সেই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ নিলো। ভারতে কাজ করা পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করে দিল ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কারস আ্য্যসোশিয়েশন’।
গতকাল সকালে নোটিশ দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে সর্বভারতীয় শিল্পী সংগঠন। নির্দেশিকায় পুলওয়ামায় জওয়ানদের ওপর জঙ্গিহামলার ঘটনায় শোক প্রকাশ করা হয়। শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এর পরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা সকল পাকিস্তানি অভিনেতা এবং শিল্পীদের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ওই নোটিশে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে, কোনো ভারতীয় শিল্পী পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। শুধু তাই নয় এক্ষেত্রে ভারতীয় শিল্পীকে নিষিদ্ধও করা হতে পারে।
কিছুদিন আগে পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম ও রাহাত ফতে আলি খানের সঙ্গে টি-সিরিজ কয়েকটি গান প্রযোজনা করে। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পরেই ইউটিউব থেকে তুলে নেওয়া হয়েছে সব গান।
এই প্রসঙ্গে পাকিস্তানি শিল্পীদের তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর এরইমধ্যে যারা চলতি কাজের মধ্যে যুক্ত আছেন তাদের বিষয়ে কোনো খবর জানা যায়নি। তবে যেহেতু এই সিদ্ধান্ত মাত্র গতকালই দেওয়া হলো তাই সার্বিক তথ্য হয়তো শিগগিরই জানানো হবে বলিউড থেকে। ভারতে সাথে পাকিস্তানের সম্পর্কের নেতিবাচক দিকে শিকার এবার হতে যাচ্ছেন পাকিস্তানি শিল্পীরা। এই বিষয়ে আতিফ আসলাম বলেন, ‘একটি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আমি একা কিছু বলতে চাই না। এটি কোনো ছোট বিষয় নয়। তবে আমি বিশ্বাস করি শিল্পীদের কোনো নির্দিষ্ট পরিধি থাকে না। তাদের স্বাধীনতাও শিল্পী।’
