জিরোনার কাছে হারের পর লা লিগা পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে যাওয়ার পরেও শিরোপার আশা হারাচ্ছে না রিয়াল মাদ্রিদ। রবিবার তাদের এই হারের পর সংবাদ সম্মেলনে কোচ সান্তিয়াগো সোলারি জানালেন আরও অনেক ম্যাচ বাকি, এখনই সব শেষ মনে করছেন না তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিগ শেষ হয়ে গেছে? না, মোটেও না। পরের সপ্তাহেই আমাদের খেলা আছে, একই কথা আমাদের প্রতিদ্বন্দ্বীদের জন্যেও প্রযোজ্য।’ সোলারি আরও জানান টানা জয় নিয়ে লিগের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে তার দল। রিয়াল কোচের ভাষায়, ‘প্রতিটি খেলাই কঠিন, আজকে জিরোনা আমাদের তাই দেখালো। কিন্তু টানা জয় নিয়ে ব্যবধান কমানোর চেষ্টা অব্যহত রাখতে হবে আমাদের’।
