আরামবাগের উইঙ্গার জাহিদ হাসানের মায়ের অসুস্থতার কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। বারডেমে মায়ের বেডের পাশেই ছিলেন। আরামবাগের কোচ মারুফুল হক বলছিলেন জাহিদের মা অসুস্থ। বছর দুই আগে জাহিদের বাবা মারা গেছেন। এখন অসুস্থ মাকে নিয়ে দৌড়াচ্ছেন। আমি তাকে আটকে রাখি কীভাবে।
তিনদিন আগে হাসপাতাল থেকে জাহিদ ফিরলেন ময়মনসিংহে। গতকালই আবার মাঠে নামলেন। নোফেল ক্লাবের বিপক্ষে খেললেন এবং গোল তৈরি করে দিলেন। রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার ৩৩ মিনিটে জাহিদের কর্নারের বল থেকে গোল করেন ক্যামেরুনের পলএমিলি। জাহিদ ফিরলেন আরামবাগও জিতল।
প্রিমিয়ার লিগে এ জাহিদ আরামবাগের শেষ দুটি ম্যাচে খেলেননি। দুটি ম্যাচই হেরেছিল আরামবাগ। কোচ মারুফুল হক কালকের খেলার আগে জাহিদ প্রসঙ্গে সেদিন বলছিলেন জাহিদ না থাকায় আমার সমস্যা হচ্ছে, জাহিদের জায়গা পূরণ করার মতো বিদেশি রয়েছে। তবে জাহিদ যেসব বল ক্রস করতে পারে তা অন্য কারও কাছে আশা করা যায় না। জাহিদও যেন কোচের আস্থার প্রতিদান দিলেন। ৭ খেলায় আরামবাগের ১২ এবং নোফেলের ৬ খেলায় ২ পয়েন্ট।
