বাফুফেকে সহযোগিতা দিতে চায় লা লিগা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

বাংলাদেশের ফুটবল উন্নয়নে একাডেমির জন্য সহযোগিতা করবে লা লিগা। কিভাবে বাংলার ফুটবলে স্প্যানিশ সহযোগিতা দেয়া যায় তা নিয়ে গতকাল স্প্যানিশ ফুটবলের কর্মকর্তা হোসে অ্যান্থনিও চাচাজা বাফুফের সঙ্গে বৈঠক করেছেন। হোসে অ্যান্থনিও ভারতে লা লিগার কান্ট্রি ম্যানেজার।

ভারতের সঙ্গে স্প্যানিশ ফুটবলের মেলবন্ধনে কাজ করছেন। বাংলাদেশের ফুটবল সম্পর্কে খোঁজ নিয়ে এখানেও আগ্রহ দেখিয়েছেন তিনি। এদেশে লা লিগার দর্শক প্রচুর সেটা জানা থাকায় বাংলার ফুটবল নিয়েও বাড়তি আগ্রহ।

সহযোগিতার কথা উঠলে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন একাডেমি নিয়ে কথা বলেন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন তারা প্রিমিয়ার ফুটবলকে আকর্ষণীয় করার পরামর্শ চেয়েছেন।