প্রায় ৬ মাসবন্ধ থাকার পর গত শনিবার থেকে ওমানের মাসকাট রুটে আবার চালু হয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। নতুন করে এই রুটে দেয়া হয়েছে ২৭১ আসনে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। শনিবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে ড্রিমলাইনার। এরমধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে তিনদিন, সিলেট হয়ে একদিন এবং সরাসরি ২ দিন চলাচল করবে।
মরদেহ ও অসুস্থ্থ যাত্রী পরিবহন এবং ব্যাগেজ জটিলতা নিরসনে মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ চালুর জন্য চট্টগ্রাম সমিতি ওমানের আহবানের প্রেক্ষিতে বিমান প্রতিমন্ত্রীর নির্দেশে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। গত বছরের মধ্য জুলাইয়ে হজের জন্য এই রুটে বিমানের বড় উড়োজাহাজ বন্ধ রাখা হয়। হজ শেষে তা চালুর কথা থাকলেও তা আর হয়নি। দেয়া হয় বোয়িং ৭৩৭ ছোট পরিসরের উড়োজাহাজ। ফলে গত ৬ মাস সীমাহীন দুর্ভোগে পড়ে প্রায় ৮ লাখ ওমান প্রবাসী বাংলাদেশি। হিম ঘরে মরদেহ আর হাসপাতালে অপেক্ষায় থাকা অসুস্থ প্রবাসীদের তালিকা দীর্ঘ হতে থাকে। - প্রেসবিজ্ঞপ্তি
