সাক্ষ্য দিলো ৩ পুলিশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:০৬

কোর্ট রিপোর্টার

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ। এ নিয়ে চার্জশিটের ৪১ জন সাক্ষীর ২৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীদের জবানবন্দি ও জেরার পর মামলার কার্যক্রম আজ দুপুর পর্যন্ত মুলতবি করেন। সাক্ষীরা হলেন- আসাদুজ্জামান, আবদুল খালেক ও আবদুস সালাম। সাক্ষ্য গ্রহণের আগে কারাগারে থাকা মামলার আসামি জাবালে নূর পরিবহনের মালিক শাহাদাত হোসেনসহ চারজনকে আদালতে হাজির করা হয়। গত ২৫ অক্টোবর জাবালে নূর বাসের মালিক শাহাদাত হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম চার্জশিট দাখিল করেন।