সমপ্রতি সাব্বির আহমেদ রিটেইল ব্যাংকিং-এর প্রধান হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ-এ নিযুক্ত হয়েছেন। স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেওয়ার আগে তিনি এইচএসবিসি, ভিয়েতনামে রিটেইল ব্যাংকিং ও ওয়েলথ ম্যানেজমেন্টের কান্ট্রি হেড পদে কর্মরত ছিলেন। তিনি রিটেইল, প্রায়োরিটি, এসএমই এবং ব্র্যাঞ্চ ব্যাকিং-এর পাশাপাশি ওয়েলথ ম্যানেজমেন্ট ও চ্যানেল ম্যানেজমেন্ট-এ অভিজ্ঞ।
এই নিয়োগ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, তার স্থানীয় ও বিশ্বব্যাপী অভিজ্ঞতা এবং গভীর কনজিউমার ইনসাইট বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা বজায় রেখে দেশের বাণিজ্যিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে।- প্রেস বিজ্ঞপ্তি।
